Thursday, June 25, 2026
Home জাতীয় এবার ইফতার মাহফিল করবে না পুলিশ

এবার ইফতার মাহফিল করবে না পুলিশ

এবার রমজানে পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৯ মার্চ পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করেছিল পুলিশ। তবে সেটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ইফতার মাহফিল না করে কৃচ্ছতা সাধনের নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত বছরগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনৈতিক, পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত থাকতেন। এ বছর আর ইফতার মাহফিল করবে না পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments