Saturday, June 27, 2026
Home কর্পোরেট এনসিসি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান

এনসিসি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান

এনসিসি ব্যাংক এর নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. হাবিবুর রহমান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর এসইভিপি ও হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২০ সালে এমটিবি’র কর্পোরেট ব্যাংকিং সেন্ট্রালাইজেশনের সময় তিনি ট্রান্সফরমেশন টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ৩১ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন দক্ষ পেশাদার ব্যাংকার হাবিবুর রহমান। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে কর্পোরেট ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল ব্যাংকিং ও ব্রাঞ্চ ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ও যমুনা ব্যাংকে ১৪ বছরেরও বেশি সময় ধরে তিনি গুলশান, বনানী ও প্রগতি সরণীর মতো গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্ব দিয়ে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পচিালনা করেছেন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও গ্রাহক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রোবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০১ সালে এমটিবি-তে যোগ দেন এবং ২০১০ সালে যমুনা ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে, ২০১৫ সালে তিনি পুনরায় এমটিবি-তে যোগদান করে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এম.এসসি. ডিগ্রি এবং একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ব্যাংকিং ক্যারিয়ারে তিনি কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্স বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments