Saturday, June 13, 2026
Home পুঁজিবাজার এনভয় টেক্সটাইলসের ৩০তম এজিএম অনুষ্ঠিত

এনভয় টেক্সটাইলসের ৩০তম এজিএম অনুষ্ঠিত

বিশ্বের প্রথম লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে গতকাল আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে এজিএমে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এমডি তানভীর আহমেদ। এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভায় কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট নিরীক্ষকরা অংশগ্রহণ করেন।

এ সময় নোমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) ও নিরীক্ষা কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় সুমাইয়া আহমেদ, সুনীল দৌলাত্রাম দারিয়ানানী ও মো. মঈন উদ্দিনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া নারী স্বাধীন পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ‍্যাপক তানজিনা হককে নিয়োগ দেয়া হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেন, যা পরবর্তী ৩১তম এজিএম পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য একজন পেশাজীবী হিসাবরক্ষক বা সচিব নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments