Friday, June 5, 2026
Home জাতীয় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট দিন দিন বাড়ছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে এখানকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। এর আগের দিন শনিবারও একই তাপমাত্রা নেমে আসে, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে কেন্দ্রটি।

জেলায় গত কয়েক দিন ধরেই ঘন কুয়াশা ও শীতল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও দুপুরের পরপরই তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের অনুভূতি বাড়ে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর তাপমাত্রা আরও কমে গিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে।

শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে নিউমোনিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে শিশু-বৃদ্ধদের বেশি ভুগতে দেখা যাচ্ছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাঁদের মতে, যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, কেবল তারাই ভর্তি হচ্ছেন; বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরছেন।

এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “শীত মোকাবিলায় দরিদ্র ও অসহায় পরিবারের জন্য বরাদ্দ পাওয়া ৩০ লাখ টাকা দিয়ে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।” ইতোমধ্যে পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা আশা করছেন, সরকারি সহায়তা ও সচেতনতা কার্যক্রম আরও বাড়ানো হলে শীতে ভোগান্তি কিছুটা হলেও কমবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments