Tuesday, June 16, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

বাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের শেয়ারহোল্ডার আকতারুল ইসলাম বাচ্চু এ শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট ইমদাদুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ্বাস।  প্রধান অতিথি আকতারুল ইসলাম বাচ্চু বলেন, “এই অঞ্চলের শিল্প ও কর্মসংস্থানের উন্নয়নে এনআরবিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি ব্যাংকের সেবার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।  উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ব্যাংকের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক দেশের সহস্রাধিক এলাকায় প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি শরীয়াহভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments