Wednesday, April 29, 2026
Home কর্পোরেট মেহেন্দিগঞ্জে ইসলামী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

মেহেন্দিগঞ্জে ইসলামী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল শাখার অধীনে মেহেন্দিগঞ্জ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। গত রোববার (২২ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জে এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ সরোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন বরিশাল শাখার প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান।

অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক ও অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী, মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন। এ ছাড়াও বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ কামাল উদ্দিন খান, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন।

মেহেন্দিগঞ্জ উপশাখা ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপশাখার উদ্বোধনের মাধ্যমে মেহেন্দিগঞ্জ অঞ্চলের মানুষ ব্যাংকিং সেবায় আরও সহজে এবং দ্রুততার সাথে সংযুক্ত হতে পারবে। ইসলামী ব্যাংকের আধুনিক সেবা ও প্রযুক্তিগত সমাধান স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

জেএমআই হসপিটাল রিক্যুইজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

Recent Comments