অফার সম্পর্কে যমুনা ইলেকট্রনিকসের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ যেন আমাদের পণ্য ক্রয় করে সর্বোচ্চ সুবিধা পান, সেই লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ। যমুনা পণ্য কিনলেই ক্রেতারা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ উপভোগ করবেন।’
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্যা সেলিম বলেন, ‘গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক আস্থার ভিত্তিতে যমুনা ইলেকট্রনিকস দেশের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃত। ঈদের আনন্দ আরো দ্বিগুণ করতে আমরা নিয়ে এসেছি এ বিশেষ কনজিউমার অফার।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিকসের সেলস ডিরেক্টর ড. মো. সাখাওয়াত হোসেন, জিএম (অ্যাকাউন্টস) বিপুল কুমার ভৌমিক, হেড অব আইটি মোহাম্মদ মেহেদী হাসান, হেড অব সেলস মাকসুদুর রহমান, ডিজিএম নাজমুল হক, এজিএম (বিজনেস অপারেশন) মো. ইব্রাহিম হোসেন এবং ব্র্যান্ড ম্যানেজার পার্থ সারথি বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতে যমুনা ইলেকট্রনিকস নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার-গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, আয়রনসহ বিভিন্ন আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স।