Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য ঈদের আগে দাম বেড়েছে মাছ-মুরগির, অস্বস্তিতে ক্রেতারা

ঈদের আগে দাম বেড়েছে মাছ-মুরগির, অস্বস্তিতে ক্রেতারা

সপ্তাহখানেক পরেই পবিত্র ঈদুল ফিতর। তবে ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। মাছ ও ব্রয়লার মুরগির দাম আবারও বেড়েছে, এতে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর নিউমার্কেট ও লালবাগ কাঁচাবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ব্রয়লার মুরগি এখন ২২০ থেকে ২৩‌০ টাকায় বিক্রি হচ্ছে—যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ২০০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। একইভাবে বেড়েছে সোনালি জাতের মুরগির দামও। বর্তমানে এ ধরনের মুরগি কিনতে কেজিপ্রতিতে গুনতে হচ্ছে প্রায় ৩৫০ টাকা—যা গত সপ্তাহে ছিল ৩২০ টাকা।

তবে গরুর মাংসের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। বাজারে কেজিপ্রতি ৮০০ থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।
নিউমার্কেটে মুরগি কিনতে আসা ক্রেতা শাহীন বলেন, “মাছ আর গরুর মাংসের দাম তো অনেক আগেই আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এখন যদি মুরগির দামও এভাবে বাড়তে থাকে, তাহলে সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে।”
মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২৩০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকায়। অন্যদিকে ঈদকে ঘিরে চাহিদা বেশি থাকায় চিংড়ির দাম সবচেয়ে বেশি; আকার ও জাতভেদে প্রতিকেজি কিনতে খরচ করতে হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা।

নিউমার্কেটের মাছ ব্যবসায়ী জসিম হাওলাদার বলেন, “সামনে ঈদ, রোজাও প্রায় শেষের দিকে। মাছের দাম মোটামুটি আগের মতোই আছে। সাধারণত বাজারে মাছে ২০ থেকে ৩০ টাকা ওঠানামা করেই।”এদিকে অনেকদিন ধরে ফার্মের মুরগির ডিমের দাম কমতির দিকে থাকলেও এখন কিছুটা বেড়েছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। অর্থাৎ প্রতি ডজনে দাম বেড়েছে প্রায় ১০ টাকা।

রমজান শেষের দিকে হওয়ায় বাজারে ছোলা ও ডালের দাম কিছুটা কমেছে। বর্তমানে এসব পণ্য কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। চিনির দামও আগের মতোই রয়েছে; কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

কিছুদিন আগে বাজারে ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি থাকলেও এখন সরবরাহ কিছুটা বেড়েছে। তবে সংকট পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন ক্রেতারা। অনেক সময় এক দোকানে না পেলেও অন্য দোকান ঘুরে তেল পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়। এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কমেছে বেশ কয়েকটি সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়—যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কম। করলা ছাড়া বেশিরভাগ সবজি ৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। অন্যদিকে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকায় এবং পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments