Wednesday, July 8, 2026
Home জাতীয় ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদযাত্রায় যাত্রীচাপ সামাল দিতে আগামী ১২ জুন থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে ঈদের পর যথারীতি আগের সূচি অনুযায়ী চলবে এসব ট্রেন।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৯০টি এমজি (মিটার গেজ) ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে সাতটি বিজি (ব্রড গেজ) ও ১২টি এমজি কোচসহ সর্বমোট ১৬২টি আউটটার্ন (প্রস্তুত) করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে মোট ২৪৯টি (পূর্বাঞ্চলে এমজি ১০৫টি ও পশ্চিমাঞ্চলে বিজি ১২৫টি ও এমজি ১৯টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ঈদে বাড়তি যাত্রীর চাহিদা মাথায় রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে-অফ (ছুটি) প্রত্যাহার করা হয়েছে, যেন অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হয়।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে মানুষের জন্য আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেলভবনে সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রী মো.জিল্লুল হাকিম এ ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...

অর্থ মন্ত্রণালয়-এডিবি-বাংলাদেশ ব্যাংক-যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

পাবনায় সম্ভাবনাময় নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

Recent Comments