Tuesday, June 30, 2026
Home কর্পোরেট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬-এর নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান।

গতকাল রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি একাডেমিক বিভাগ শিক্ষার্থীদের জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কৃতি, আচরণবিধি, নিয়ম-কানুন ও বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়।

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাই ও শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এ সময় তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও নীতি অনুসরণ করে বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং শিক্ষা ও বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও...

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন...

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী

একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্‌ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (২৯ জুন) জাতীয়...

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫ সালের নিরীক্ষিত...

Recent Comments