Wednesday, June 24, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

 

মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৩৯৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান। যশোর জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থিক সেবা খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অঞ্চলে ব্যাংকের সেবা বিস্তারে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) এর মাধ্যমে ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩৪ হাজার গ্রামে ১৮ লাখের বেশি প্রান্তিক মানুষকে সফলভাবে স্বাবলম্বী করা হয়েছে।

গাংনী শাখার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, কৃষি ও শিল্পকেন্দ্রিক ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে এই শাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। স্থানীয় জনগণের চাহিদা বিবেচনায় উপযোগী বিনিয়োগ সেবা চালু করতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম ও গ্রাহকসেবার ওপর আলোকপাত করেন। বিশেষত, গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। গাংনী শাখায় উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

নতুন শাখার উদ্বোধনের মাধ্যমে গাংনী ও আশপাশের এলাকায় ইসলামী ব্যাংকের সেবার পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments