Wednesday, June 24, 2026
Home কর্পোরেট ওয়ালটন: বাংলাদেশের গর্বের প্রতীক, এনবিআর চেয়ারম্যান

ওয়ালটন: বাংলাদেশের গর্বের প্রতীক, এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন আজ দেশের গৌরবের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরতে প্রতিষ্ঠানটি কাজ করছে ‘অ্যাম্বাসেডর’-এর ভূমিকায়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “ওয়ালটন শুধু নিজেদের অর্জনে সীমাবদ্ধ থাকছে না; দেশের শিল্পখাতকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে সহযোগিতা করছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে। বৈশ্বিক ক্রেতাদের এখন আমাদের সক্ষমতা সরাসরি এসে দেখতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিগগিরই প্রযুক্তিপণ্যের একটি গুরুত্বপূর্ণ হাবে পরিণত হবে।”

রাজধানীর বসুন্ধরায় তিন দিনব্যাপী (৫-৭ ডিসেম্বর) এই বৃহৎ শিল্পমেলার আয়োজন করেছে ওয়ালটন। এটিএস এক্সপোতে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনার প্রতিফলন ঘটেছে। মেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল, কম্পোনেন্ট, সার্ভিসেস ও টেস্টিং সল্যুশন প্রদর্শিত হচ্ছে। এছাড়া পরিবেশবান্ধব ও এনার্জি সেভিং প্রযুক্তির ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফটসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মেলায় স্থান পেয়েছে।

ওয়ালটনের পণ্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। লাস ভেগাস, ক্যান্টন ফেয়ার এবং ফ্র্যাঙ্কফুটের মতো বিশ্বখ্যাত মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এই সাফল্য বাংলাদেশের প্রযুক্তি শিল্পের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছে।

এটিএস এক্সপো-২০২৪ সম্পর্কে ওয়ালটন জানায়, এই প্রদর্শনী শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণার নতুন সম্ভাবনা উন্মোচন করবে। দেশের বিভিন্ন খাতের শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদরা এখানে অংশ নিয়ে ওয়ালটনের উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

ওয়ালটনের এমন উদ্যোগ প্রমাণ করে, বাংলাদেশ শুধুই ভোক্তা নয়; একটি উদ্ভাবনী প্রযুক্তি উৎপাদক দেশ হিসেবেও বিশ্বে নিজের অবস্থান শক্ত করছে। দেশের প্রযুক্তি শিল্পকে বিশ্বমানে উন্নীত করার এই যাত্রা ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক সাফল্যের পথে নিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments