Friday, May 1, 2026
Home জাতীয় ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা

ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা

নানা পদক্ষেপের পরও দেশে ইন্টারনেটের মূল্য এখনো নাগালের বাইরে- এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল অপারেটরগুলোর উদ্দেশে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, ইন্টারনেটের মূল্য না কমালে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে বকেয়া, লাইসেন্স ইস্যু ও পারফরম্যান্স রিভিউসহ সব কিছুই তোলা হবে।

তিনি জানান, বিটিআরসি ইতোমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি প্রস্তুতি নিয়েছে এবং অপারেটরদের অংশগ্রহণে আলোচনা হয়েছে। যারা এখনো অনুপস্থিত, তাদের সতর্ক করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব, ‘আমরা কারো পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের জন্য মানসম্পন্ন, সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতেই হবে। অপারেটরদের সহযোগিতা না পেলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে।’

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইকোসিস্টেমের সম্মিলিত চ্যালেঞ্জ। ১৭ মে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য, ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’- শুধু শ্লোগান নয়, বরং প্রযুক্তিতে নারীদের প্রবেশাধিকার ও নেতৃত্ব নিশ্চিতের এক কঠোর চ্যালেঞ্জ’।

আইটিইউ’র তথ্য অনুযায়ী, বিশ্বে এখনো ২.৬ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত।তাদের একটি বড় অংশ নারী। উন্নত দেশগুলোতে ডিজিটাল বিভাজন কমলেও স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশগুলোতে নারীরা এখনো পিছিয়ে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্বে) জহিরুল ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments