Saturday, July 4, 2026
Home জাতীয় আহতদের চিকিৎসায় সন্তুষ্ট চীনের চিকিৎসক দল

আহতদের চিকিৎসায় সন্তুষ্ট চীনের চিকিৎসক দল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ছাত্রদের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেছে চীনা চিকিৎসক দল। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের (পরিকল্পনা অনুবিভাগ) অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন এ কথা জানান।

ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীনা মেডিকেল টিম দ্রুত সময়ে ঢাকায় আসে। ২২ সেপ্টেম্বর তারা বাংলাদেশে এসে ২৩ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে। এ পর্যন্ত পাঁচটি হাসপাতাল পরিদর্শন করে ১৬০ জন রোগীকে দেখেছেন এবং ১০৫ জন রোগীর মেডিকেল রেকর্ডস পরীক্ষা করেছেন। এই টিম মূলত মেডিকেল অ্যাসেসমেন্ট টিম, যা চীন সরকার দ্রুত পাঠিয়েছে।

তিনি আরও জানান, ১০৫ জন রোগীর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যাদের বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন এবং তাদের সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে দ্রুত একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদন পাঠাবেন। আহতদের মধ্যে ২-৩ জন আইসিইউতে আছেন এবং কয়েকজনের নার্ভ ইনজুরি রয়েছে। একজনের চোখের সমস্যা রয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, আমরা চীনা বিশেষজ্ঞদের দেশে আনার চেষ্টা করছি, প্রয়োজন হলে আহতদের বিদেশে পাঠানোর পরিকল্পনাও করছি। আমাদের সিনিয়র সচিব ও উপদেষ্টা এই বিষয়ে আন্তরিক।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আমরা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী দিতে পারছি কিনা এবং যথাসময়ে চিকিৎসা শুরু করতে পেরেছি কিনা তা চীনা টিম পর্যবেক্ষণ করেছে। তারা এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। হাসপাতালের যন্ত্রপাতি ও ক্যাপাসিটির কিছু সীমাবদ্ধতা আছে যা তারা লক্ষ্য করেছেন।

চিকিৎসা সহযোগিতা আরও বড় পরিসরে নিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজন হবে। সিনিয়র সচিবের প্রস্তাবে চীনা রাষ্ট্রদূত সম্মতি প্রকাশ করেছেন এবং আনুষ্ঠানিক প্রস্তাবনা চেয়েছেন। আমরা খুব দ্রুতই প্রস্তাবনা পাঠাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments