দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যারস প্রস্তুতকারক আন্তর্জাতিক ব্র্যান্ড আর এ কে সিরামিক্স চট্টগ্রামে নতুন ফ্যাক্টরি আউটলেট চালু করেছে। ছোট পুল এক্সেস রোড, আগ্রাবাদে অবস্থিত এই আউটলেটটি সোমবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে, জিএম ও হেড অব সেলস মো. রাশেদুজ্জামান, ডিজিএম ও হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। নতুন আউটলেটের মাধ্যমে চট্টগ্রামের গ্রাহকরা সহজে সাশ্রয়ী মূল্যে আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি ওয়্যারস কিনতে পারবেন।
উদ্বোধনী অফারে নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। সাধন কুমার দে বলেন, “গ্রাহকদের প্রয়োজন ও আধুনিক জীবনযাত্রাকে মাথায় রেখে আমরা এই আউটলেট চালু করেছি। চট্টগ্রামের মানুষ যেন মানসম্মত পণ্য সহজে পান, সেটিই আমাদের মূল লক্ষ্য।”


