Wednesday, April 29, 2026
Home কর্পোরেট আমানত ও রেমিট্যান্সে শীর্ষে ইসলামী ব্যাংক

আমানত ও রেমিট্যান্সে শীর্ষে ইসলামী ব্যাংক

চ্যালেঞ্জিং সময় অতিক্রম করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আবারও শক্ত অবস্থানে ফিরেছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকটির মোট আমানত দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা এক বছরে বেড়েছে ২২ হাজার কোটি টাকা। একই সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানত সংগ্রহ হয়েছে ২২ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫ হাজার কোটি টাকা বেশি।

প্রবাসীদের আস্থা ধরে রেখে টানা ১৮ বছর ধরে রেমিট্যান্স আহরণে শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। শুধু গত এক বছরেই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৭৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স। পাশাপাশি ২০২৫ সালে আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাংকটির লেনদেন হয়েছে যথাক্রমে ৫৯ হাজার ৬১৪ কোটি এবং ৩১ হাজার ৫০৪ কোটি টাকা।

বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকসংখ্যা ৩ কোটি, যা এক বছরে বেড়েছে ৫০ লাখ। দেশের বিভিন্ন প্রান্তে ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, ২ হাজার ৭৮৮টি এজেন্ট আউটলেট এবং ৩ হাজার ৪০টি এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে ব্যাংকটি সেবা দিচ্ছে।

এই অগ্রগতির চিত্র তুলে ধরা হয় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনে। সম্মেলনে বক্তারা বলেন, পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভরতা ও শরিয়াহসম্মত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা  রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

জেএমআই হসপিটাল রিক্যুইজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

Recent Comments