Saturday, May 30, 2026
Home আন্তর্জাতিক আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ২০ জনের বেশি

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ২০ জনের বেশি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (৩০ আগস্ট) রাত স্থানীয় সময় ২৩:৪৭ মিনিটে (১৯:১৭ জিএমটি) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০ এবং এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল), যা একে আরও বিধ্বংসী করে তুলেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ১১৫ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের পর অন্তত তিনবার আফটারশক (পরাঘাত) অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।

ভূমিকম্পটি আফগানিস্তানের রাজধানী কাবুলেও কয়েক সেকেন্ড ধরে কাঁপন সৃষ্টি করে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এর প্রভাব অনুভূত হয়েছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ দুর্গম এলাকা এবং ভঙ্গুর, ভূমিকম্প-অসহনশীল বাড়িঘরের কারণে ক্ষয়ক্ষতি ব্যাপক হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments