Sunday, April 19, 2026
Home পুঁজিবাজার ওয়ালটনের অনুমোদিত ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ

ওয়ালটনের অনুমোদিত ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরের জন্য অনুমোদিত লভ্যাংশের টাকা বিতরণ করেছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে এই টাকা প্রেরন করা হয়েছে। বলে জানায় ওয়ালটন কর্তৃপক্ষ।

ওয়ালটন কর্তৃপক্ষের সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরে সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ এবং স্পন্সর/পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনমোদন করেছিল, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

গত ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের ৪০তম সভায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয় এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেন। এর প্রেক্ষিতে কোম্পানিটি সম্প্রতি শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে উল্লেখ করা ব্যাংক হিসাবে তাদের প্রাপ্য লভ্যাংশের টাকা জমা করেছে।

যে সব শেয়ারহোল্ডারের বিও হিসাবে ব্যাংক হিসাব নাম্বারের উল্লেখ নেই বা নাম্বারে ভুল আছে অথবা রাউটিং নাম্বার নেই কিংবা সেখানে দেওয়া তথ্য ত্রুটিপূর্ণ তাদের প্রাপ্য টাকার এমআইসিআর ওয়ারেন্ট (চেক) বিও হিসাবে দেওয়া ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ২০২০ সাল পুঁজিবাজারে তালিকাভুক্তি পরবর্তী প্রথম লভ্যাংশ প্রদানের পর থেকেই “এ” ক্যাটাগরীতে ট্রেড হচ্ছে কোম্পানীটির শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবসিডিয়ারিতে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে উত্তরা ব্যাংক

সাবসিডিয়ারি কোম্পানি (অঙ্গপ্রতিষ্ঠান) উত্তরা ব্যাংক সিকিউরিটিজ পিএলসিতে ১৯১ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করবে মূল প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি। ৩০ দিনের মধ্যে...

রিহ্যাবের সভাপতি আফজাল, জ্যেষ্ঠ সহসভাপতি রাজ্জাক

শনিবার মধ্য রাতে প্রকাশিত প্রাথমিক ফল অনুসারে, সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলী আফজাল ও জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক ২০২৬-২৮ মেয়াদে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন...

মিডল্যান্ড ব্যাংকের লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টবিষয়ক কর্মশালা

মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) পিএলসির উদ্যোগে ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি আয়োজিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল নেতৃত্বের...

জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামবৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তাপর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল নির্ধারণ...

Recent Comments