Friday, July 17, 2026
Home কর্পোরেট অনলাইন ‘এ-চালান’ সেবা চালু করল এনসিসি ব্যাংক

অনলাইন ‘এ-চালান’ সেবা চালু করল এনসিসি ব্যাংক

ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট আওতায় এনসিসি ব্যাংক একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা অনলাইন এ-চালান প্ল্যাটফর্ম ব্যবহার করে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ মোট ২০৬ ধরনের সরকারি ফি পরিশোধ করতে পারবেন। এখন থেকে গ্রাহকরা যেকোনো স্থান থেকে, যেকোনো সময় ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এসব ফি প্রদান করতে সক্ষম হবেন।

ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ মনিরুল আলম এবং মোঃ হাবিবুর রহমান; ইভিপি ও কর্পোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ তারিকুল আমিন; ইভিপি ও অপারেশন্স প্রধান সাইফ উদ্দিন আহমেদ; এসভিপি ও এসএমই প্রধান শরীফ মোহাম্মদ মহসিন; এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা; ভিপি ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদারসহ ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, অনলাইন এ-চালান প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ফি পরিশোধের সেবা চালু করা ডিজিটাল ব্যাংকিং অঙ্গনে এনসিসি ব্যাংকের জন্য একটি অনন্য মাইলফলক। এটি গ্রাহকদের জন্য এই কাজগুলো অত্যন্ত সময় সাশ্রয়ী ও সুবিধাজনক করবে এবং সরকারের রাজস্ব সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজতর করবে। গ্রাহকদের জন্য সর্বোচ্চ স্তরের সন্তুষ্টি নিশ্চিত করতে আমাদের চলমান প্রচেষ্টারই প্রতিফলন এই সেবা। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেমের অধীনে বিদ্যমান ওভার-দ্য-কাউন্টার পেমেন্ট সুবিধা আগের মতোই চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments