Saturday, July 4, 2026
Home কর্পোরেট অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, হোম ডেলিভারি ফ্রি

অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, হোম ডেলিভারি ফ্রি

শোরুমে গিয়ে পণ্য কেনার পাশাপাশি ঘরে বসে অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে কেনা যাচ্ছে দেশের সুপারব্র্র্যান্ড ওয়ালটনের পণ্য। ওয়ালটন প্লাজার ওয়েবসাইট Walton- Walton At Every Home (waltonbd.com) থেকে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্যান, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকরা।

দেশব্যাপী অনলাইনে ওয়ালটন প্লাজার ওয়েবসাইট থেকে পণ্য কিনে যে কোনো ব্যাংকের নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই এ ছাড় পাওয়া যাবে। এ সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রেতারা দেশীয় পণ্য কিনতে অভ্যস্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনলাইনে ই-প্লাজা থেকে ওয়ালটন পণ্য কেনায় ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। আছে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কেনার সুযোগ। ক্রেডিট কার্ডে ইএমআই’র আওতায় ১২ মাসের জিরো ইন্টারেস্ট সুবিধায় পণ্য কেনার সুযোগও দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা।

ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড কো-অর্ডিনেটর নাফিস ইসতিয়াক জানিয়েছেন, বিশ্বের যে কোনো স্থানে বসেই ফ্রিজ, এসি, টিভি, ডেস্কটপ ও ল্যাপটসহ সব ধরনের ওয়ালটন পণ্য অনলাইনে কেনার সুযোগ রয়েছে। ই-প্লাজা.ওয়ালটনবিডি.কম ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েশ দিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্য ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments