Tuesday, April 21, 2026
Home জাতীয় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন ঘোষণা

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন ঘোষণা

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। প্রার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে অনেকেই আশা করেছিলেন সময়সূচিতে কিছুটা নমনীয়তা আসবে, কিন্তু পিএসসি জানিয়ে দিয়েছে—আগামী ৮ মে থেকে পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আসা আন্দোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। তবে সার্বিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, কমিশন বর্তমানে একসাথে ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএসসহ বিভিন্ন নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। এতে পরিকল্পনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা বেড়েছে। বিশেষ করে বিসিএস পরীক্ষাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানো, পরীক্ষা কেন্দ্র নির্ধারণ এবং নিরাপত্তা নিশ্চিত করা—সব কিছু মিলিয়ে এটি একটি বিশাল কার্যক্রম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু পিএসসির নিজস্ব অবকাঠামো নেই, তাই এসব কাজ বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। পরীক্ষাকেন্দ্র নির্ধারণেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়, যাদের নিজস্ব শিক্ষাক্রম, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম চলমান থাকে। এ কারণে নির্ধারিত সময়সূচি পরিবর্তন করলে নতুন করে সমন্বয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

পিএসসি আরও জানায়, যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম লিখিত পরীক্ষা একই তারিখে পড়ে, তাহলে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। এজন্য কমিশনকে আগে থেকেই অবহিত করতে হবে।

সবশেষে, পিএসসি প্রার্থীদের ধৈর্য ধারণ এবং সহযোগিতা কামনা করেছে। প্রতিষ্ঠানটি মনে করে, সময়মতো পরীক্ষা আয়োজনের মাধ্যমে প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোই এখন প্রধান অগ্রাধিকার।

এই ঘোষণার পর প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ কমিশনের অবস্থানকে সময়োচিত বললেও, অনেকেই হতাশা প্রকাশ করেছেন—বিশেষ করে যারা সময় চেয়ে আন্দোলনে নেমেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

Recent Comments