Monday, May 4, 2026
Home জাতীয় ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা

৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাড়ি থেকে লুট হওয়া অস্ত্র আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই সময়ের মধ্যে জমা না দিলে, যাদের কাছে এই অস্ত্র পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা/ইউনিট/ডিউটিস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বর মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কার্যালয় স্থানান্তরে ডিএসইর সঙ্গে বিএপিএলসির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসির...

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বাবা-মায়ের মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে যেসব শিক্ষার্থীর অভিভাবকের...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে মাসব্যাপী ‘ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক...

Recent Comments