Thursday, June 18, 2026
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফাসহ উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

আইএফআইসি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে আকিজ রিসোর্সের জন্য দেশজুড়ে উন্নত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা এবং সমন্বিত আর্থিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ সমাধান দেয়া হবে। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম আরো সহজ, গতিশীল ও কার্যকর হবে।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশনস হেলাল আহমেদ এবং আকিজ রিসোর্সের রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর ও গ্রুপ কোম্পানি সচিব মো. রুহুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও আকিজ রিসোর্সের চিফ ট্রেজারি অফিসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী ও আইসিটি উপদেষ্টা

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর...

জুলাই থেকেই বকেয়াসহ বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে আসছে নতুন বেতন কাঠামো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে নতুন পে স্কেলের রূপরেখা, যেখানে মূল বেতন বৃদ্ধি ছাড়াও...

এ’ ক্যাটাগরির মর্যাদা থাকলেও ঝুঁকিপূর্ণ তালিকায়,কারণ জানতে চান বিনিয়োগকারীরা

  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত ৪২টি ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকায় জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা...

বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের একটি ইতিবাচক ও বাস্তবমুখী...

Recent Comments