Tuesday, April 21, 2026
Home অর্থ-বানিজ্য ২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ

২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ

আর্থিক সক্ষমতা ও গ্রাহক প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ২ লাখ ২৫ হাজার ২৫৪টি বীমা দাবি নিষ্পত্তি করেছে, টাকার অংকে যার মোট পরিমাণ ৫৪৩ কোটি ২৮ লাখ টাকা।

নিষ্পত্তিকৃত দাবির মধ্যে ১ লাখ ১৩ হাজার ১৯৯টি মৃত্যু দাবির বিপরীতে ২৯৩ কোটি ২৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এটি শোকাহত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে ভূমিকা পালন করেছে। এছাড়া, ১ লাখ ৫ হাজার ৫২৪টি স্বাস্থ্য ও চিকিৎসা দাবির বিপরীতে ২১৭ কোটি ৬৯ লাখ টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৩২ কোটি ৩৩ লাখ টাকা পরিশোধ করা হয়।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দাবি নিষ্পত্তির পরিমাণ ও সংখ্যা, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৪ সালে যেখানে ১ লাখ ৫০ হাজারের বেশি দাবি নিষ্পত্তি করে ৪৩৯ কোটি টাকা পরিশোধ করেছিল, সেখানে ২০২৫ সালে দাবি নিষ্পত্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৫ হাজার ২৫৪টিতে, আর মোট পরিশোধিত অর্থের পরিমাণ পৌঁছায় ৫৪৩ কোটি ২৮ লাখ টাকায়।

এই ধারাবাহিক বার্ষিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের কার্যকর পরিচালন দক্ষতার প্রতিফলন। এই ধারাবাহিকতা দেশের অন্যতম নির্ভরযোগ্য ও আর্থিকভাবে স্থিতিশীল লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে এর অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এ বিষয়ে গার্ডিয়ানের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ বলেন, ‘আমরা প্রতিটি দাবি নিষ্পত্তির মাধ্যমে একটি করে প্রতিশ্রুতি পূরণ করি। গ্রাহকদের সবচেয়ে প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোই গার্ডিয়ানের মূল অঙ্গীকার। স্বচ্ছতার সাথে দ্রুত সময়ের মধ্যে সেবা দেয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন ও তা ধরে রাখাই আমাদের কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু।’

বর্তমানে, গার্ডিয়ান লাইফ দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করছে এবং ৫০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির সেবাকে আরও শক্তিশালী করতে দেশজুড়ে এর ৪৫০টিরও বেশি অংশীদার হাসপাতাল রয়েছে। এছাড়াও, গ্রাহকেরা ২৪ ঘণ্টা সহায়তা পেতে সার্বক্ষণিক হেল্পলাইন ১৬৬২২-এ যোগাযোগ করতে পারেন।

শক্তিশালী বীমা দাবি নিষ্পত্তির রেকর্ড এবং দেশজুড়ে সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের বীমা খাতে নিজেদের অবস্থান আরও মজবুত করে চলেছে। এর ফলে দেশের লাখ লাখ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক নিরাপত্তা লাভ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস...

খুলনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ...

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

Recent Comments