Thursday, July 2, 2026
Home জাতীয় চানখাঁরপুলে ৬ হত্যা / ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

চানখাঁরপুলে ৬ হত্যা / ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ৬ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপিসাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ জানুয়ারিআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ চেয়ারম্যান বিচারপতি মোগোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন।

প্যানেলে অন্য ২ সদস্য— বিচারপতি মোশফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোমোহিতুল হক এনাম চৌধুরী।

রায় পড়ে শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ চেয়ারম্যান বিচারপতি মোগোলাম মর্তূজা মজুমদার।

মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্য ২ আসামি হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনাশাহ আলম মোআখতারুল ইসলাম।

এছাড়াও আলোচিত এ মামলায় সাবেক সহকারী কমিশনার (রমনা অঞ্চলমোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড ও শাহবাগ থানা সাবেক পরিদর্শক মোআরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি কনস্টেবল মোসুজন হোসেনইমাজ হোসেন ও মোনাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্যপুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায় ঘোষণার দিক থেকে দ্বিতীয়।

প্রসঙ্গত২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাসশেখ জুনায়েদমোইয়াকুবমোরাকিব হাওলাদারমোইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments