Tuesday, January 20, 2026
Home অর্থ-বানিজ্য ২০২৫ সালে বিডা কী করেছে? ‘আমলনামা’ প্র আশিক চৌধুরীকাশ করলেন

২০২৫ সালে বিডা কী করেছে? ‘আমলনামা’ প্র আশিক চৌধুরীকাশ করলেন

কাজের জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যের কথা জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সারা বছরের কার্যক্রমের একটি ‘আমলনামা’ নিজের স্বীকৃত ফেসবুক পেইজে প্রকাশ করেছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেছেন, ফলাফল শতভাগ প্রত্যাশা অনুযায়ী না হলেও বিডা সর্বোচ্চ চেষ্টা করেছে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি জনসমক্ষে তুলে ধরতেই এই রেজাল্ট কার্ড প্রকাশ করেছেন বলে তিনি জানিয়েছেন।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে দেশি-বিদেশি দুই শতাধিক ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে বিডা ৩২টি পদক্ষেপ হাতে নেয় বলে জানিয়েছেন আশিক চৌধুরী। এর মধ্যে ২৪টি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, ৭টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং একটি পদক্ষেপ পরবর্তী সরকারের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিডার কাজগুলোকে কোন চারটি খাতে ভাগ করা হয়েছে, সে সম্পর্কেও ফেসবুক পোস্টে ধারণা দিয়েছেন আশিক চৌধুরী -প্রথমত, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও সমন্বয়। বিডার প্রশাসনিক কাঠামো বিনিয়োগের ‘লাইফ সাইকেল’-এর সঙ্গে সামঞ্জস্য করে নতুনভাবে সাজানো হয়েছে। নির্বাহী সদস্য পদে এখন প্রশাসন ক্যাডারের বাইরে যোগ্য বেসরকারি পেশাজীবী ও নিজস্ব কর্মকর্তারাও সুযোগ পাচ্ছেন। যুক্ত হয়েছে গবেষণা শাখা, প্রবাসী বিনিয়োগকারী ডেস্ক ও রিলেশনশিপ ম্যানেজার ব্যবস্থা। পাশাপাশি এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা শুরু হয়েছে।

দ্বিতীয়ত, বিনিয়োগ নীতি ও সেবার আধুনিকায়ন। অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) ব্যবস্থা চালু হয়েছে, যার আওতায় ১০টি প্রতিষ্ঠান শারীরিক পরীক্ষা ছাড়াই ২০ শতাংশ পণ্যের শুল্কায়নের সুবিধা পাচ্ছে। আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধা চালু হওয়ায় বিশেষ করে এসএমই উদ্যোক্তারা উপকৃত হচ্ছেন। ক্যাপিটাল রিপ্যাট্রিয়েশন সহজ করা ও স্টার্টআপ নীতিমালা তৈরির কাজও এগোচ্ছে।

তৃতীয়ত, বিনিয়োগ আকর্ষণ। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং ইনভেস্টমেন্ট সামিট আয়োজনের মাধ্যমে জানুয়ারি থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রায় দেড় বিলিয়ন ডলারের অতিরিক্ত বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা স্কিমের কাজ চলছে।

চতুর্থত, খাত ও অবকাঠামো উন্নয়ন। লালদিয়া কনটেইনার টার্মিনালে এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তির ফলে প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকার ইউরোপীয় বিনিয়োগ আসছে, যা বন্দর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি ফ্রি ট্রেড জোন ও সামরিক সরঞ্জাম উৎপাদন জোনের প্রস্তাব প্রক্রিয়াধীন। বাংলাদেশ জুট করপোরেশনের ২০টি অচল মিল বেসরকারি বিনিয়োগে লিজ দেওয়া হচ্ছে, যার মধ্যে ১৩টির কাজ শেষ।

তবে আশিক চৌধুরী স্বীকার করেন, আইনব্যবস্থা ও নানা হয়রানির মতো সব সমস্যার সমাধান এখনো হয়নি। তাঁর মতে, প্রতি বছর কিছু করে সমস্যার জট খুলতে পারলেই একসময় বাংলাদেশে বিনিয়োগ করা অনেক সহজ হবে। ২০২৬ সালের কর্মপরিকল্পনাও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের আগেই চূড়ান্ত করার চেষ্টা চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করা যাচ্ছে বিকাশ অ্যাপেই

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া...

Recent Comments