Thursday, April 30, 2026
Home জাতীয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সপ্তম দিনে দর্শনার্থীদের ঢল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সপ্তম দিনে দর্শনার্থীদের ঢল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিনে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। হালকা শীতল বাতাস আর ঝলমলে রোদের মাঝে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিশেষ করে শুক্রবার হওয়ায় পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যার পর কনসার্টের আয়োজন থাকায় তরুণ-তরুণীদের ভিড় আরও বেড়ে যায়।

গত ৩ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মেলার ৩০তম আসরে শুক্রবার জুমার নামাজের পর থেকেই দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে। কুড়িল থেকে মেলাগামী বিআরটিসি বাসে উঠতে দেখা যায় দীর্ঘ লাইন। মেলায় প্রবেশের জন্য পর্যাপ্ত টিকিট বুথ থাকায় প্রবেশে তেমন ভোগান্তি হয়নি। তবে ভেতরে ঢুকতেই ক্রেতা-দর্শনার্থীদের ঘন ভিড় চোখে পড়ে।

মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে কাপড়, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী ও ক্রোকারিজ পণ্যের স্টলগুলোতে। পাশাপাশি খাবারের স্টল, বিশেষ করে জনপ্রিয় চায়ের দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। অনেকেই কেনাকাটা শেষে স্টলের বাইরে বসে বিশ্রাম নিতে দেখা গেছে।

দর্শনার্থীদের অনেকেই জানান, নির্দিষ্ট কেনাকাটার লক্ষ্য ছাড়াই তারা মেলায় এসেছেন। মূল উদ্দেশ্য ঘোরাঘুরি, নতুন পণ্য দেখা ও ছুটির দিনের আনন্দ উপভোগ করা। আবার কেউ কেউ শীতবস্ত্র, রান্নাঘরের সামগ্রী ও আসবাবপত্র কেনার জন্য সময় নিয়ে দরদাম করছেন। বিক্রেতাদের মতে, আগের কয়েক দিনের তুলনায় শুক্রবার বিক্রি সন্তোষজনক ছিল। তাদের আশা, সাপ্তাহিক ছুটি ও ধীরে ধীরে বাড়তে থাকা ভিড়ে সামনের দিনগুলোতে বেচাবিক্রি আরও বাড়বে।

৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বাণিজ্য মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবার রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। আয়োজকদের আশা, এবছর মেলা আগের বছরের তুলনায় আরও জমজমাট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments