Friday, July 3, 2026
Home কর্পোরেট ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৮ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় তা অনুমোদন করা হয়।

২০২৪ সালে তৃতীয় প্রান্তিকে ব্যাংক কর পরবর্তী নিট মুনাফায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৫১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ১০ পয়সা।

২০২৪ এর তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৩ টাকা ৬৮ পয়সা এবং ২ টাকা ৩০ পয়সা যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯ টাকা ৯১ পয়সা এবং ৪ টাকা ২৭ পয়সা।

সেপ্টেম্বর ২০২৪ এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৩ হাজার ২১৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৮৯ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে। ব্যাংকের এনপিএল কাভারেজ হার দাঁড়িয়েছে ১৩৭ শতাংশ। প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments