Sunday, June 14, 2026
Home জাতীয় ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নিবন্ধিত দলগুলোর সঙ্গে কয়েক ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, সংলাপে নিবন্ধিত সব দলের অংশ নেওয়ার সুযোগ থাকলেও, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের ডাকা হবে না। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করা হয়।

বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। এক প্রশ্নের জবাবে সচিব জানান, নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপের সম্ভাবনা রয়েছে। তবে এনসিপি ও গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল জাতীয় পার্টি ও ১৪ দল শরিকদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে এই দলগুলোর নিবন্ধন বাতিলে দাবি জানাচ্ছে। এ কারণে ইসির সংলাপে কোন কোন দলকে ডাকা হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছু অনিশ্চয়তা বিরাজ করছে।

ইসি সূত্র জানায়, আসন্ন নির্বাচনের প্রক্রিয়া, তফসিল, পরিবেশ নিশ্চয়তা, আচরণবিধি এবং নির্বাচনকালীন প্রশাসনিক সমন্বয়—এসব বিষয়ে দলগুলোর মতামত জানতেই এই সংলাপের আয়োজন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম...

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

Recent Comments