Thursday, June 11, 2026
Home পুঁজিবাজার ১০ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে সিটি ব্যাংক ক্যাপিটালকে

১০ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে সিটি ব্যাংক ক্যাপিটালকে

 

দেশের শীর্ষ মার্চেন্ট ব্যাংকগুলোর একটি, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের মূল্য কারসাজির অভিযোগে এ জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা এবং শুনানির পর বিএসইসি এ সিদ্ধান্ত নেয়। ডিএসইর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ২৮ নভেম্বর থেকে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৭৩.৫১ শতাংশ বৃদ্ধি পায়। এ সময় শেয়ারের মূল্য ৩৩.৬০ টাকা থেকে বেড়ে ৫৮.৩০ টাকায় পৌঁছায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিটি ব্যাংক ক্যাপিটাল সিটি ব্রোকারেজের বিও একাউন্ট ব্যবহার করে কর্ণফুলি ইন্স্যুরেন্সের বিপুল পরিমাণ শেয়ার কেনাবেচা করে। এ সময় প্রতিষ্ঠানটি ৬২.৭৫ লাখ শেয়ার কিনে এবং ২৬.৯৩ লাখ শেয়ার বিক্রি করে। একাধিক দিন একই সময়ে তারা শেয়ার কেনাবেচা করে, যা বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধি ঘটিয়েছে বলে ডিএসইর রিপোর্টে উঠে এসেছে।

বিশেষ করে, ১ ফেব্রুয়ারি মাত্র ৪১ সেকেন্ডে প্রতিষ্ঠানটি ২ লাখ শেয়ার কেনে, যা ঐ সময়ের মোট লেনদেনের ৯৬.৯৫ শতাংশ। পরদিন ২ ফেব্রুয়ারি একই পদ্ধতিতে শেয়ারের দাম আরও বাড়ায়। সিটি ব্যাংক ক্যাপিটালের এই কার্যক্রম থেকে ৬৮.৪৪ লাখ টাকার রিয়ালাইজড মুনাফা এবং ৫.৪৪ লাখ টাকার অনরিয়ালাইজড মুনাফা অর্জিত হয়।

বিএসইসি জানিয়েছে, এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি একাধিক আইন লঙ্ঘন করেছে এবং বাজারের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনায় বিঘ্ন ঘটিয়েছে। জনস্বার্থ রক্ষার্থে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম রোধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত...

দিনের লেনদেন দিনেই নিষ্পন্ন হবে পুঁজিবাজারে

শেয়ারবাজারে শেয়ার কেনাবেচনার প্রক্রিয়া নিষ্পন্নের সময় কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি লেনদেনের নিষ্পত্তিতে ‘টি+শূন্য’ চালুর কথা বলেছেন। আজ বৃহস্পতিবার (১১...

বিএসইসির নবনিযুক্ত কমিশনারদের সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার...

জাপানি, কোরিয়ান, আরবি শিখলেই মিলবে ১০ লাখ টাকা ঋণ

তৃতীয় ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। এসব...

Recent Comments