Saturday, July 4, 2026
Home জাতীয় সারাদেশ হুমায়রা আর ফিরে আসল না মাদ্রাসা থেকে

হুমায়রা আর ফিরে আসল না মাদ্রাসা থেকে

শরীয়তপুরের সখিপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় নিহত সাত বছরের শিশু হুমায়রা

শরীয়তপুরের সখিপুর উপজেলার ভেদরগঞ্জে একটি মর্মান্তিক দুর্ঘটনায় সাত বছর বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতি খার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হুমায়রা ওই এলাকার সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল ১১টার দিকে হুমায়রা তার মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটার পরপরই চালক অটোরিকশাটি ছেড়ে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন যে, অটোরিকশার চালক দ্রুতগতি ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, “এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে...

Recent Comments