Sunday, July 19, 2026
Home কর্পোরেট হামদর্দ পাবলিক কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হামদর্দ পাবলিক কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হামদর্দ পাবলিক কলেজের ২০২৫-২৬ সেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াক্ফ বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং হামদর্দ পাবলিক কলেজ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, সৎ ও যোগ্য মানুষ গড়ে তুলতে হামদর্দ পাবলিক কলেজ নিরন্তর চেষ্টা করছে। সেই চেষ্টায় বিপুল সফলতাও আমরা পেয়েছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং, পরিকল্পনা ও উন্নয়ন এবং হামদর্দ পাবলিক কলেজের চেয়ারম্যান অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শিল্পী মাহতিম সাকিব, হামদর্দ এর পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক এবং কলেজের শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments