Tuesday, June 9, 2026
Home জাতীয় স্ত্রী-ছেলেসহ সাবেক আইজিপি শহীদুলের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রী-ছেলেসহ সাবেক আইজিপি শহীদুলের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক, স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ ও মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ২৩ ব্যাংক হিসাবের মধ্যে শহীদুল হকের নামে ৯টি, স্ত্রীর নামে চারটি, ছেলের নামে দুটি এবং ৮টি মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় হিসাব। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক জাহাঙ্গীর আলম এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

গত বছরের ৩ সেপ্টেম্বর উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments