Tuesday, July 7, 2026
Home আন্তর্জাতিক সোমবারের মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: বাইডেন

সোমবারের মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: বাইডেন

কাতারে এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল- কবে নাগাদ যুদ্ধবিরতি হবে বলে তিনি আশা করেন। জবাবে তিনি বলেছেন, ‘আমার নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন, তারা যুদ্ধবিরতি নিয়ে মতৈক্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। আমার আশা, আগামী সোমবারের মধ্যে তা হয়ে যাবে।’

এদিকে আরব দেশগুলি আন্তর্জাতিক আদালত(আইসিজে)-এর বিচারপতিদের অনুরোধ করেছে, ইসরায়েল যে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করেছে, তা যেন তারা অবৈধ বলে ঘোষণা করেন।

জাতিসংঘের সাধারণ সভা ২০২২ সালে আইসিজে-কে অনুরোধ করে, তারা যেন এই বিষয়ে মতামত দেয়। তবে দেশগুলি তাদের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না।

তরস্ক জানিয়েছে, ভূখণ্ড দখল করে নেয়াটাই ওই অঞ্চলে বিরোধের মূল কারণ। আরব দেশগুলির আর্জি, ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডকে বেআইনি ঘোষণা করা হোক।

ইসরায়েল এই শুনানিতে অংশ নিচ্ছে না। তারা বলেছে, আলোচনা করে যে সিদ্ধান্ত নেয়া হচ্ছে আদালতের রায় তাতে বাধা হয়ে দাঁড়াবে। তাদের দাবি, আদালতে যে প্রশ্ন করা হচ্ছে তা পক্ষপাতমূলক।

আইসিজের শুনানি সোমবার শেষ হয়েছে। পরে তারা সিদ্ধান্ত ঘোষণা করবে। ১৫ বিচারপতির বেঞ্চের রায় দিতে ছয় মাস মতো সময় লাগতে পারে।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পরবর্তী সরকারের গঠন পর্যন্ত তাকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার শাতায়েহ পদত্যাগ করেছিলেন। ইসরায়েল-হামাস লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিরা যাতে রাজনৈতিক কাঠানো নিয়ে অধিকতর মতৈক্য়ে আসতে পারে, সেজন্যই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানানো হয়েছে।

ফিলিস্তিনের সরকার ব্যবস্থা ঢেলে সাজাতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর আমেরিকার একটা চাপ ছিল। এই ফিলিস্তিনি সরকার অধিকৃত পশ্চিম তীরের একটা অংশ শাসন করে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments