Saturday, July 18, 2026
Home কর্পোরেট সাবমেরিন ক্যাবল সংযোগের দুই দশক পূর্ণ করলো বাংলাদেশ

সাবমেরিন ক্যাবল সংযোগের দুই দশক পূর্ণ করলো বাংলাদেশ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) আজ ২১ মে ২০২৬ তারিখে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল SEA-ME-WE 4 (SMW4)-এর সফল ২০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। ২০০৬ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক তথ্যপ্রযুক্তি মহাসড়কের সাথে সরাসরি সংযুক্ত হয় এবং ডিজিটাল যুগে প্রবেশের এক নতুন দিগন্তের সূচনা ঘটে।

সাবমেরিন ক্যাবল সংযোগের এই সূচনাই পরবর্তীকালে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করেছে এবং দেশের তথ্যপ্রযুক্তি খাত, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সরকারি সেবার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে বাংলাদেশ একাধিক আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বৈশ্বিক সংযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং দেশব্যাপী ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বিএসসিপিএলসি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ চাহিদা পূরণ এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও নতুন আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে কাজ করে যাচ্ছে।

 

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের ২০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে বিএসসিপিএলসি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের, যাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ বৈশ্বিক ডিজিটাল সংযোগের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

বর্ণিত বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি কোম্পানির জনসংযোগ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট্ কপি) এতদসঙ্গে সংযুক্ত করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য আগামী সংখ্যায় আপনার স্বনামধন্য এবং বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments