Friday, April 17, 2026
Home ব্যাংক-বীমা সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

নন-লাইফ বীমা খাতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, নন-লাইফ বীমা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা করা যাবে না।

বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএ’র জারি করা এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন-লাইফ বীমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট নিয়োগ, এজেন্টের মাধ্যমে ব্যবসা আহরণ কিংবা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদানের সুযোগ নেই। এ নির্দেশনার ব্যত্যয় বীমা আইন, ২০১০-এর ধারা ৫৮(১) ধরার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নন-লাইফ বীমা খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান অনিয়ম, কমিশনভিত্তিক অসঙ্গতি ও স্বচ্ছতার ঘাটতি দূর করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইডিআরএ মনে করে, এ সিদ্ধান্তের মাধ্যমে নন-লাইফ বীমা খাতে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদার হবে এবং পলিসিগ্রাহকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

বীমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে নন-লাইফ বীমা ব্যবসায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসবে এবং কোম্পানিগুলোকে বিকল্প ব্যবসায়িক মডেল গ্রহণে মনোযোগ দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে, কমছে মুরগির দাম

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম...

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল থে‌কে শুরু হ‌চ্ছে হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক...

জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার:বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানি পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি...

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

Recent Comments