Friday, April 17, 2026
Home জাতীয় নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না :...

নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না : প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার রায়ের বাজারে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা ১১৪টি মৃতদেহের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই ডিএনএ নমুনা প্রতিবেদন হস্তান্তরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত’ হিসেবে আখ্যায়িত করেন।

প্রতিবেদন গ্রহণের পর ড. ইউনূস বলেন, “তৎকালীন সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। তবে এই ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে যে সত্যকে চিরদিন চাপা দেওয়া যায় না।” তিনি আরও যোগ করেন, শহিদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন এবং নিখোঁজ পরিবারগুলোর ন্যায়বিচারের পথে একটি বড় অগ্রগতি।

বাংলাদেশ পুলিশের সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, ইতোমধ্যে ৯টি পরিবার তাদের ডিএনএ নমুনা প্রদান করেছে, যার মধ্যে ৮ জন শহিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শনাক্ত হওয়া প্রত্যেকেই বুলেটবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

একটি হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, একজন মা নিয়মিত সিআইডিতে আসতেন এবং রায়ের বাজারের একটি নির্দিষ্ট গাছের নিচে দাঁড়িয়ে তার সন্তানের জন্য প্রার্থনা করতেন। অলৌকিকভাবে সেই গাছের নিচ থেকেই তার সন্তানের মৃতদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে।

শনাক্ত হওয়া শহীদেরা হলেন— শহীদ সোহেল রানা (৩৮), শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ আসাদুল্লাহ (৩২), শহীদ মাহিন মিয়া (৩২), শহীদ ফয়সাল সরকার (২৬), শহীদ পারভেজ বেপারী (২৩), শহীদ কাবিল হোসেন (৫৮) এবং শহীদ রফিকুল ইসলাম (২৯)।

মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই নমুনা সংগ্রহ কার্যক্রম চলে গত ৭ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক মান বজায় রাখতে ফরেনসিক বিশেষজ্ঞ ড. মরিস টিডবাল বিনজ এই প্রক্রিয়ায় কারিগরি পরামর্শ দিয়েছেন।

সিআইডি জানিয়েছে, জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নিয়ে যারা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সিআইডির হটলাইন নম্বর ০১৩২০০১৯৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে, কমছে মুরগির দাম

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম...

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল থে‌কে শুরু হ‌চ্ছে হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক...

জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার:বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানি পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি...

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

Recent Comments