Saturday, June 27, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি হাইব্রিড পদ্ধতিতে “বার্ষিক রিস্ক কনফারেন্স–২০২৫” আয়োজন করেছে। গত শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ কনফারেন্সে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই বিভাগের যুগ্ম পরিচালক মোসাম্মত নাজমিন নাহার।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, শাখা ও উপশাখা প্রধান, অপারেশন ম্যানেজার এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে আর্থিক খাতে উদ্ভূত নতুন ঝুঁকি, শ্রেণীকৃত ঋণ ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর, কমপ্লায়েন্স এবং অপারেশনাল রিস্ক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আরবিএস, ইসিএল ও আইএফআরএস–৯ অনুসরণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন রিস্ক কালচার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এই আয়োজন ব্যাংকের ঝুঁকি সচেতনতা বৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments