Saturday, June 27, 2026
Home কর্পোরেট শাহজালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

শাহজালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রোববার (১০ মে) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে একই দিনে করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে করপোরেট প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। একই দিনে ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ পণ্যের উদ্বোধন করা হয়।তথ্যপ্রযুক্তি সংবাদ রোববার (১০ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মোঃ সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাছ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মোঃ রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মোঃ জাফর ছাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের এসভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনুর রশীদ।

শাহজালাল ইসলামী ব্যাংক ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকটির ১৪২টি শাখা, ৫টি উপশাখা, প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এসবের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments