Wednesday, April 22, 2026
Home অর্থ-বানিজ্য রেমিট্যান্স আরও সহজ ও দ্রুত পৌঁছাতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

রেমিট্যান্স আরও সহজ ও দ্রুত পৌঁছাতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। চুক্তি স্বাক্ষরিত হয় রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তি অনুযায়ী, প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) বা ব্যাংকের মাধ্যমে বৈধভাবে অর্থ পাঠাতে পারবেন। পাঠানো অর্থ সরাসরি সুবিধাভোগীদের নগদ ওয়ালেটে পৌঁছাবে এবং তারা ২৪ ঘণ্টা এই অর্থ ব্যবহার বা দেশের যে কোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ক্যাশআউট করতে পারবেন।

চুক্তি অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “নগদের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবার এখন আরও দ্রুত ও সহজে রেমিট্যান্স সেবা পাবেন।”

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে প্রবাসীদের অর্থ তৎক্ষনিকভাবে নগদ ওয়ালেটে পৌঁছাবে। এই উদ্যোগ দেশের রেমিট্যান্স ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করবে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে...

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার...

Recent Comments