Friday, July 17, 2026
Home পুঁজিবাজার মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৪ জুন) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নৌ সদর দপ্তরের বি. এন. সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণের সুযোগ ছিল।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এজিএমে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া।

সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের বিপুল উপস্থিতিতে এজিএম অনুষ্ঠিত হয়। তারা সরাসরি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয় মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং স্বতন্ত্র পর্যালোচকও সভায় অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার, উপ-কোম্পানি সচিব আশিউল ইসলাম এবং প্রধান আর্থিক কর্মকর্তা দিদারুল ইসলাম।

এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করেন। একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সভার অন্যান্য এজেন্ডাও অনুমোদিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

Recent Comments