Friday, May 1, 2026
Home কর্পোরেট মাস্টারকার্ডের লাইসেন্স পেল মিডল্যান্ড ব্যাংক

মাস্টারকার্ডের লাইসেন্স পেল মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড থেকে অনুমোদিত সদস্যপদ লাইসেন্স লাভ করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই লাইসেন্স হস্তান্তর করা হয়। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের কাছ থেকে এই আনুষ্ঠানিকভাবে লাইসেন্স গ্রহণ করেন।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই অংশীদারিত্বের ফলে মিডল্যান্ড ব্যাংক এখন থেকে নিজস্ব ব্র্যান্ডে মাস্টারকার্ড ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে। এর ফলে ব্যাংকের গ্রাহকরা দেশে ও বিদেশে বিশ্বব্যাপী এটিএম (ATM), পিওএস (POS) এবং ই-কমার্স প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্ন লেনদেনের সুবিধা পাবেন। এছাড়া, এই লাইসেন্সের অধীনে ব্যাংকটি ডিজিটাল ওয়ালেট ইন্টিগ্রেশন, ক্রস-বর্ডার পেমেন্ট এবং মাস্টারকার্ডের বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল পরিষেবা গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে সক্ষম হবে বলে গণমাধ্যমকে জানানো হয়।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন, আইটি প্রধান মোঃ নাজমুল হুদা সরকার, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ জাভেদ তারেক খান এবং খুচরা বিতরণ প্রধান মোঃ রাশেদ আক্তার উপস্থিত ছিলেন। মাস্টারকার্ডের পক্ষ থেকে পরিচালক সোহেল আলীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে এই চুক্তিটি মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল রূপান্তরে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments