Thursday, July 23, 2026
Home কর্পোরেট প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা: যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন...

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা: যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক

দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার আওতায় আনতে নতুন এক উদ্যোগে হাত মিলিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জায়তুন ফিনটেক লিমিটেড। যৌথ এই উদ্যোগের লক্ষ্য হলো নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ব্যাংকিং ও পেমেন্ট সেবা বিস্তারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বেগবান করা।

এই অংশীদারিত্বের অংশ হিসেবে চালু হতে যাচ্ছে বাংলা কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্ট সেবা। এর মাধ্যমে প্রত্যন্ত ও সেবাবঞ্চিত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজেই ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন। বিশেষ করে যেসব জনগোষ্ঠী এখনো মূলধারার ব্যাংকিং সেবার বাইরে রয়েছে, তাদের জন্য এটি একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, জায়তুন ফিনটেক পেমেন্ট সিস্টেম অপারেটর ও হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকোয়ারার হিসেবে দায়িত্ব পালন করবে এবং কমিউনিটি ব্যাংকের দেশব্যাপী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা কিউআরভিত্তিক সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সহযোগিতা দেশের ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং নগদবিহীন লেনদেন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি স্মার্ট বাংলাদেশ গড়ার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবেও বিবেচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments