Sunday, April 19, 2026
Home জাতীয় মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে দুই দেশের উচ্চ পর্যায় বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এই বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চ শিক্ষা, কৃষি, সমুদ্র অর্থনীতি, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সফরের সময় দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে এবং তিনটি নোট বিনিময় করা হবে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে যে জটিলতাগুলো বিদ্যমান, সেগুলো সমাধানে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, প্রতিরক্ষা ও জ্বালানিসহ অন্যান্য খাতেও দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাস পর, ২০২৪ সালের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় আসেন। এটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সরকারি সফর।

এবারের সফরটি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সুনির্দিষ্ট সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এই সফর সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়া সফর শেষে বুধবার (১৩ আগস্ট) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মিডল্যান্ড ব্যাংকের লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টবিষয়ক কর্মশালা

মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) পিএলসির উদ্যোগে ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি আয়োজিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল নেতৃত্বের...

জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামবৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তাপর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল নির্ধারণ...

কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার প্রথম দুই মাসেই দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগ দেশের...

Recent Comments