Thursday, July 23, 2026
Home জাতীয় এসএসসির পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ, কীভাবে জানতে পারবেন?

এসএসসির পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ, কীভাবে জানতে পারবেন?

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশিত হয়েছে। সকাল ১০টার দিকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ব্যবহার করে সহজেই ফলাফল দেখতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল গত বছরের তুলনায় কম সন্তোষজনক হয়েছে। দেশের ১৬ বছরের ইতিহাসে এবারের পাসের হার সবচেয়ে কম হয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, সারাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং মেয়েদের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও অনেক কম হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। অনেকে একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার সুযোগ নিয়েছেন। শুধুমাত্র ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রায় দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষার জন্য জমা পড়েছে।

ফলাফল দেখার পদ্ধতি:

শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস করে ফলাফল জানতে পারবেন। এর জন্য এসএমএসে লিখতে হবে:SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]

এবং ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ:

SSC Dhaka 123456 2025

ফলাফল সঠিক মোবাইলে ফিরে আসবে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। প্রি-রেজিস্ট্রেশন করতে হবে নিচের ফরম্যাটে:

Dakhil [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল] [সাল]

এবং ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ:

Dakhil Mad 123456 2025

কারিগরি বোর্ডের শিক্ষার্থীরাও একই নিয়মে এসএমএস করে ফলাফল জানতে পারবেন।

এই ব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি পরীক্ষার্থী ঘরে বসে দ্রুত ফলাফল জানতে পারছেন, যা সময় এবং ঝামেলা বাঁচাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments