Tuesday, April 21, 2026
Home জাতীয় ভারী বৃষ্টির পূর্বাভাস: ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা

ভারী বৃষ্টির পূর্বাভাস: ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ সারা দেশে। আগামী কয়েক দিন হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় আরও ৫ দিন বৃষ্টি থাকতে পারে। এদিকে উজানে ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট ও চট্টগ্রামের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা যে তিন দিনের ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছি, সেটা উত্তরাঞ্চলে আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর বিভাগে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রবণতা থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, তবে একেবারে থেমে যাবে না। নভেম্বরের পর হয়তো তাপমাত্রা কমে গিয়ে শীতের আমেজ পাওয়া যাবে।’

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির কারণে রংপুরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে, যা বিপৎসীমা অতিক্রম করবে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়া বৃষ্টির কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং চট্টগ্রামের হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হলেন হাসান ও. রশিদ

ইস্টার্ন ব্যাংক পিএলসির  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান ও. রশিদ।  তিনি এর আগে প্রাইম ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে...

গাড়ি আপনার, তেলের লাইনে সিরিয়াল দেবে ‘সেবা’র চালক

সংকট থেকেই নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়েছে অন-ডিমান্ড সেবা প্ল্যাটফর্ম সেবাডটএক্সওয়াইজেড। জ্বালানি সংকটের এই সময়ে পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে...

Recent Comments