Friday, June 12, 2026
Home অর্থ-বানিজ্য ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল

ঈদুল আজহার আগে বাড়লেও দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমার তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।

দাম সম্বন্বয় প্রসঙ্গে বরাবরের মতোই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ ও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে ৩৩ দফা। অন্যদিকে গতবছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে বেড়েছিল ৬৪ বার ও কমেছিল ২৯ বার।

স্বর্ণের দামের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রৌপ্যের দাম। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে ২২ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে ১৯ দফা। আর গত বছর মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম, যার মধ্যে বেড়েছিল ১০ বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

পিসিএএফে যোগ দিল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালসে (পিসিএএফ) যোগ দিয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের সাত শতাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো, যারা...

Recent Comments