Sunday, July 26, 2026
Home অর্থ-বানিজ্য বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল (বুধবার) শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫’। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন।  মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে স্টল বরাদ্দ ও ই-টিকেটিং চালু করা হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিআরটিসি বাস সার্ভিস এবং উবারের বিশেষ ছাড় থাকবে।

মেলায় বিভিন্ন সেক্টরভিত্তিক সেমিনার, সোর্সিং কর্নার এবং ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোনসহ থাকবে ইয়ুথ প্যাভিলিয়ন। শিশুদের জন্য নির্মিত হয়েছে শিশু পার্ক, আর সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে সিটিং কর্নার। পাশাপাশি জুলাই চত্বর ও ছত্রিশ চত্বরসহ বিশেষ কর্নারগুলো বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মত্যাগীদের স্মরণে স্থাপন করা হয়েছে।  এ বছর মেলায় ৩৬১টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় পণ্য যেমন বস্ত্র, মেশিনারিজ, চামড়া, পাটজাত পণ্য এবং হস্তশিল্পের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মেলায় সিসিটিভি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং নিয়মিত টহল ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য ফ্রি প্রাথমিক চিকিৎসা, ভেজালবিরোধী মোবাইল কোর্ট এবং পৃথক টয়লেটের ব্যবস্থা রয়েছে।  এক্সিবিশন সেন্টারের বাইরে ৬ একর জমিতে এবং সংলগ্ন দ্বিতল কার পার্কিংয়ে প্রায় ৫০০ গাড়ি পার্কিংয়ের সুযোগ থাকবে। মা ও শিশুদের জন্য বিশেষ কেন্দ্র, ব্যাংক বুথ এবং তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments