Friday, June 5, 2026
Home বিবিধ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের জানাজা ও দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের জানাজা ও দাফন সম্পন্ন

রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন।
কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার আড্ডা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দীর্ঘ দিন অসুস্থ থাকা অবস্থায় গতকাল রাত আনুমানিক ২.৪০ ঘটিকার ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে  বয়স হয়েছে আনুমানিক ৭৫, ফজলুল হক  ছিলেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন মুক্তিযোদ্ধা। রাজনৈতিক অঙ্গনে ছিলেন যথেষ্ট সক্রিয়,ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আড্ডা ইউনিয়নের সেক্রেটারি । দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ আড্ডা ইউনিয়নবাসী মনে রাখবেন অনন্তকাল। আজ শনিবার দুপুর ২.০০ ঘটিকায় ‌স্থানীয় আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার এসি ল্যান্ড সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুল ইসলাম ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। মৃতুকালে ওনার স্ত্রী, ২ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments