Friday, June 26, 2026
Home অর্থ-বানিজ্য ১৬৪০ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৬ ব্যাংক

১৬৪০ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৬ ব্যাংক

বেসরকারি  ছয় ব্যাংককে ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে তুলনামূলক সবল তিন ব্যাংক। অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। আর তহবিল যুগিয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।

যানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর গত বৃহস্পতিবার তহবিল স্থানান্তর করা হয়। আবেদন যাচাই বাছাই করে সামনে আরও ব্যাংককে এ সহায়তা দেওয়া হবে।

সূত্র জানিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ৩৭৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামি ব্যাংক ৩০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি, গ্লোবাল ইসলামি ব্যাংক পেয়েছে ৯৫ কোটি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩২০ কোটি এবং এক্সিম ব্যাংক পিএলসি ৪০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে ধার দিতে সবল ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ব্যাংকগুলো হলো: রাষ্ট্রায়ত্ত সোনালি ব্যাংক, বেসরকা‌রি খাতের ব্র্যাক, ইস্টার্ন, সিটি, শাহ্‌জালাল ইসলামি, মিউচুয়াল ট্রাস্ট, পুবালি, ঢাকা, ডাচ্‌–বাংলা ব্যাংক  ও ব্যাংক এশিয়া।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সবল ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের টাকা দুর্বল ব্যাংকগুলো দিতে ব্যর্থ হলে সেই টাকা ৩ দিনের মধ্যে ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক। ঋণের সুদ হার নির্ধারণ হবে চলতি রেটে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments